১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন : ৩টি ওয়ার্ডের পুননির্বাচনের দাবি বিএনপির

  • Update Time : ০৪:২৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: সিলেটের বিয়ানীবাজার পৌরসভার তিনটি ওয়ার্ডে পুনঃরায় ভোট গ্রহনের দাবি জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী আবু নাসের পিন্টু।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনে তিনি এ দাবী জানান।

লিখিত অভিযোগ পাঠকালে তিনি বলেন, ২৫ তারিখ বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে সরকার প্রশাসনের যোগসাজশে নৌকার সমর্থকরা ২,৩ ও ৪ নং ওয়ার্ডে কেন্দ্র দখল করে ধানের শীষসহ অন্যান্য প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট প্রদান করে। তাঁর আবেদনের পরও ২,৩ ও ৪ নং ওয়ার্ডে অতিরিক্ত পুলিশ বা বিজিবি মোতায়েন করা হয়নি।

উপরন্তু ১, ৫, ৬ ও ৭ নং কেন্দ্রে পুলিশ, বিজিবি মোতায়েন করার মাধ্যমে ভোটারদের আতংকের মধ্যে রাখা হয়েছে। ৪ নং ওয়ার্ডে কারচুপির অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ করা হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি।

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন গণ মাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজের কথা উল্লেখ করে আবু নাসের পিন্টু বলেন, সাড়ে ১২টার দিকে ৩নং ওয়ার্ডে গেলে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তা আমাকে চলে যেতে বলেন। অথচ ওই কেন্দ্রে অতিরিক্ত অনিয়মের কারণে ফলাফল বাতিল করা হয়।

এছাড়াও ভোট বুথে পর্দা না থাকা, তাঁর সমর্থকদের ভীতি ও হুমকি দেখানো, প্রশাসনের সাথে আওয়ামী লীগ নেতাদের যোগসাজশসহ বিভিন্ন অভিযোগ তুলে তিনি বিয়ানীবাজার পৌরসভার ২,৩ ও ৪ নং ওয়ার্ডে পুণঃনির্বাচনের দাবী জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন : ৩টি ওয়ার্ডের পুননির্বাচনের দাবি বিএনপির

Update Time : ০৪:২৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭