বিয়ানীবাজারে যুব জমিয়তের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ও দ্বি-বার্ষিক কাউন্সিলে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা
- Update Time : ০৬:৫৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
যুব জমিয়ত বাংলাদেশ সিলেটের বিয়ানীবাজার উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ও দ্বি-বার্ষিক কাউন্সিল শুক্রবার (১৫ নভেম্বর) বিয়ানীবাজার উপজেলা জমিয়তের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মাওলানা তোফায়েল আহমদের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ উদ্দীন ও ইমরান সিদ্দিকী পাবেলের যৌথ পরিচালনায়
কালামে পাক থেকে তেলাওয়াত করেন যুব জমিয়ত কর্মি মাওলানা কামরুল হক।
প্রধান অথিতি হিসেবে বক্তব্যে রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বিয়ানীবাজার পৌর শাখার সভাপতি মাওলানা শায়খ আতিকুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রায়হান অাহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফয়সাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আল মামুন খান, জেলা ছাত্র জমিয়ত সহ সভাপতি সম্পাদক আবদুল হামিদ খান, জমিয়তে উলামায়ে ইসলাম বিয়ানীবাজার উপজেলার দপ্তর সম্পাদক আব্দুশ শাকুর, ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা সহ সভাপতি হাফিজ দিলওয়ার হুসাইন সহ উপজেলার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন এবং উপজেলার অাওতাধীন সকল সাংগঠনিক ইউনিটের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলরবৃন্দ।
সভাশেষে ২০১৯-২১সেশনের কার্যকরী কমিটি ঘোষণা করেন পৌর জমিয়তের সভাপতি মাওলানা শায়খ আতিকুর রহমান। উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা তোফায়েল অাহমদ কে পুনরায় সভাপতি মাওলানা শরীফ উদ্দিন সাধারণ সম্পাদক ও মাওলানা সাহেদ আহমদ কে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি





























