০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১

  • Update Time : ১০:৩৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. মহর উদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ ময়মনসিংহের মুক্তাগাছায়। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ওই শিশুর বাবা বাদী মুক্তাগাছা থানায় মামলা করেন। গ্রেফতার মো. মহর উদ্দিন উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের খিলগাতী গ্রামের মৃত আমির উদ্দিন মণ্ডলের ছেলে। ওই শিশুর বাবা জানান, ১০ এপ্রিল বেলা দেড়টার দিকে শিশুটি প্রতিবেশী আনিসুরের খেজুর গাছের নিচে খেলছিল। এ সময় মহর উদ্দিন শিশুটিকে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে তার ঘরের ভেতরে নিয়ে যায় এবং ধর্ষণচেষ্টা চালায়। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ধর্ষণের চেষ্টাকারী মহর তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় আমি মহর উদ্দিনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার স্থানীয় একজন বাসিন্দা যুগান্তরকে জানান, এর আগেও মহরের বিরুদ্ধে এলাকায় একই ধরনের একাধিক অভিযোগ রয়েছে। এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হয়। মামলার তিন ঘণ্টার মধ্যে মহরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১

Update Time : ১০:৩৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩