০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিষাদনামা : সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন
- Update Time : ০৭:৫৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
একদিন মরে যাব ভাবলেই মনের ভেতর
বারবার ঘূর্ণিপাক খায় একই প্রশ্ন ।
কেন জন্মেছিলাম? কি প্রয়োজন ছিলো?
দু’চোখ জুড়ে নেমে আসে পৃথিবী প্রেম
আয়ুষ্কাল, স্মৃতিকথা এবং বেঁচে থাকার ইচ্ছেরা।
তবুও নেমে আছে ঝাঁপিভর্তি বিষাদনামা
এক জীবনভর শুদ্ধতম অনিশ্চিত অপেক্ষা শেষে
বাঁশপাতার মর্মর ধ্বনিতে এপিটাফ চিহ্ন হয়ে
রিক্ত হাতে বিদায় জানাবো পৃথিবী কে।
যখন থেমে যাবে পৃথিবীর সমস্ত কোলাহল,
প্রান্ত প্রদীপ আলোয় অস্বীকার করলাম
সকল প্রান্তদেশীয় তেজস্বী আলো।
অদ্ভুত মানবজনমে বিষণ্ণভাবে নেমে আসে
ভাঙা সুটকেসের নিমগ্ন আর্তনাদ।
কবি: মোবাইল: 01733-024131



















