০৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব ইজতেমায় এক মুস্ললির মৃত্যু
- Update Time : ০২:২৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বিশ্ব ইজতেমায় অসুস্থ হয়ে কাজী আজিজুল হক (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার বাড়ি মাগুড়া জেলার শালিখা থানার খরিশপুর গ্রামে।
ইজতেমা সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে আজিজুল হক ২৯নং খিত্তায় পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
শুক্রবার বাদ ফজর জর্দানের মাওলানা সৈয়দ ওমর খতিবের আম বয়ানের মধ্যে দিয়ে ৫৩তম ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বাদ জুমা বাংলাদেশের মাওলানা মোহাম্মদ হোসেন, বাদ আছর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা আব্দুল বার ও বাদ মাগরিব বয়ান করবেন বাংলাদেশের মাওলান মোহাম্মদ রবিউল হক।



















