বিশ্ব ইজতেমায় আসার পথে মুসল্লির মৃত্যু
- Update Time : ০৮:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আসার পথে ইউনুস মিয়া (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে তিনি মিরের বাজার এলাকায় অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ইউনুস মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার দামাউড়া গ্রামের মৃত বদু মিয়ার ছেলে।
ওই জামাতের আমির মজিবুর মিয়া জানান, তারা ১৫ জনের তাবলিগের সাথীদের নিয়ে বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে রওয়ানা দেন। দুপুর ২টার দিকে তারা পূবাইলের মীরেরবাজার এলাকায় এসে পৌঁছলে ইউনুস মিয়া বমি করতে করতে অজ্ঞান হয়ে যান। পরে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত ওই মুসল্লির লাশ তার গ্রামের বাড়িতে পাঠানোর প্রক্রিয়া চলছিল।
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. রুপা আক্তার বলেন, ওই মুসল্লিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।



















