বিশ্বনাথ সদরে যুবসমাজের উদ্যোগে দেওয়াল ঘড়ির সমর্থনে বৈঠক
- Update Time : ০১:৫০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলা সদরে যুবসমাজের উদ্যোগে দেওয়াল ঘড়ির সমর্থনে সোমবার রাতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া সংগঠক মাহবুবুর রহমান জুয়েলের সভাপতিত্বে সংগঠক সায়েদ আহমদ প্রিন্সের পরিচালনায় বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ঠ মুরব্বী নওশাদ খান, নুনু মিয়া, বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সায়েক আহমদ সায়েক, যুক্তরাজ্য প্রবাসী হেলাল আহমদ, সংগঠক কাওছার আহমদ বাপ্পী, লোকমান আহমদ, আব্দুল বাতিন, রাজন মিয়া।
রাসেল আহমদ, মামুন মিয়া, আখলিছ আলী, শাহজাহান, জুয়েল, নোমান মোল্লা, রাজু সরকার, আল-আমিন, শাহিন আহমদ, সাবুল আহমদ, সাহেদ আহমদ, আবু ওবায়দা, সিদ্দিক, রকিব আহমদ, নিয়াজুল, তাজুদ খান, বাবুল খান, সফিক আহমদ, সাদিক আহমদ, জুয়েল , আব্দুল বাছিত, আবু সুফিয়ান সুফিসহ বিপুল সংখ্যক দেয়াল ঘড়ি প্রতিকের সমর্থক।
মুহাম্মদ মুনতাছির আলী বৈঠকে বলেছেন, সুন্দর একটি বিশ্বনাথ গড়তে সকলের সহযোগিতা চাই। দূর্নীতি মুক্ত সমাজ গড়তে চাই। তিনি বলেন, যুবসমাজকে বেকার মুক্ত ও মানুষের অধিকার আদায়ে কাজ করতে দেয়াল ঘড়ি মার্কায় ভোট চাই।





























