বিশ্বনাথ পরিবেশ নদী রক্ষা কমিটি থেকে পদত্যাগ করলেন জাকির হোসেন
- Update Time : ০৫:৪৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে নব-গঠিত পরিবেশ ও নদী রক্ষা কমিটি থেকে পদত্যাগ করলেন বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ, সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার যুগ্ম আহ্বায়ক ও বিশ্বনাথ মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি জাকির হোসেন। তিনি এক বিবৃতিতে বলেন, অনলাইন পত্রিকার মাধ্যমে জানতে পারি গত ১৭ আগস্ট নব-গঠিত পরিবেশ ও নদী রক্ষা কমিটি গঠন হয়। “বক্ষক কখনো রক্ষক হয় না”। আমি বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক ও বিশ্বনাথ মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি হয়ে অন্য একটি সংগঠন পরিবেশ ও নদী রক্ষা কমিটি যুগ্ম আহবায়ক হই কি করে। আমার অজান্তে কে বা কারা আমার নাম এই কমিটিতে দিয়েছেন, আমার জানা নেই। আমি অনলাইন পত্রিকার মাধ্যমে জানতে পারি যুগ্ম আহ্বায়ক পদবী দিয়ে আমার নাম ব্যবহার করা হচ্ছে। আজ (২৫ আগস্ট) আমি কোন মানববন্ধনে উপস্থিত ছিলাম না। অনলাইন পত্রিকায় আবার দেখতে পাচ্ছি পরিবেশ ও নদী রক্ষা কমিটির আয়োজনে মানববন্ধনে আমি উপস্থিত ছিলাম বলে নাম প্রকাশ করা হচ্ছে। যদি ভবিষ্যতে আর আমার নাম এভাবে প্রকাশ করা হয়, তাহলে আমি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





























