১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথ নতুনবাজার বণিক সমিতির নির্বাচনের দাবিতে স্বারকলিপি
- Update Time : ০২:১৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: ২-৩ বছর পূর্বে বিশ্বনাথ নতুনবাজার বণিক সমিতির মেয়াদ শেষ হয়েছে। নিয়মানুযায়ী মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে নির্বাচনের বিধি থাকলেও আজ পর্যন্ত বণিক সমিতির নির্বাচন হচ্ছেনা। এ নিয়ে ব্যবসায়ী মহলে ক্ষোভ বিরাজ করছে। সমিতির নির্বাচণের দাবী জানিয়ে গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ৫০ জন স্বাক্ষরিত ব্যবসায়ী লিখিত অভিযোগ দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, হাজী মবশির আলী, হাজী মঈন মিয়া, ইরন মিয়া, ময়না মিয়া, লিলু মিয়া, খলিল আহমদ, সবুর মিয়া, বাছা মিয়া, সুন্দরর আলী, তাজউদ্দিন, কুতুব উদ্দিন, আব্দুল হাই, আব্দুল ছালাম প্রমুখ।
অভিযোগে প্রকাশ: ব্যবসায়ীদের সুযোগ/সুবিধা ও শৃঙ্খলার জন্য জরুরী ভিত্তিতে বণিক সমিতির নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানান।





























