বিশ্বনাথ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার
- Update Time : ০৩:৫৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। সোমবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শনে আসেন। এসময় তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি উপজেলা ভূমি অফিস, বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দীপ কুমার সিংহ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দুলাল আকন্দ, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব নাহিদ হাসান খান, উপজেলা প্রকৌশলী এম কে আনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা রমজান আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান, শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমির কান্তি দে, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম সরকার, মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) শফিকুল ইসলাম ভূঁইয়া, সমাজসেবা কর্মকর্তা জুবায়ের আহমদ, সমবায় কর্মকর্তা কৃঞ্চা রানী তালুকদার, পিআইও মাহবুব আলম শাওন ভূঁইয়া প্রমুখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন।
এদিকে, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দীপ কুমার সিংহ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, স্থানীয় ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি অসিত রঞ্জন দেব প্রমুখ সহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





























