০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অাব্দুল ওয়াদুদ, ভাইস চেয়ারম্যান পদে হাবিবুর রহমান প্রার্থী

  • Update Time : ০৭:৪২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারি ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: জাতীয় সংসদ নির্বাচনের পর এবার শুরু হয়েছে সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে সারাদেশে খেলাফত মজলিসের দলীয় প্রতীক দেওয়াল ঘড়ি মার্কায় নির্বাচন করতে দলীয় প্রার্থীরা নির্বাচনী মাঠে প্রচারনা শুরু করেছেন। সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদে জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজি মাওলানা অাব্দুল ওয়াদুদ ও ভাইস চেয়ারম্যান পদে বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের যুগ্ম-সাধারন সম্পাদক মাওলানা হাবিবুর রহমান নির্বাচন করবেন বলে বিভিন্ন সুত্রে জানাগেছে।

বিশ্বনাথে খেলাফত মজলিসের মাঠের ত্যাগী নেতা-কর্মীরা এ প্রতিবেদকের সাথে অালাপকালে জানান, বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এবার কাজি মাওলানা অাব্দুল ওয়াদুদ ও ভাইস চেয়ারম্যান পদে মাওলানা হাবিবুর রহমান দলীয় প্রতীক দেওয়াল ঘড়ি মার্কায় নির্বাচন করবেন তারা। নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষনা দেওয়ার পর তারা নির্বাচনী মাঠে প্রচারনা শুরু করেছেন।

জানাগেছে, বিতগত উপজেলা পরিষদ নির্বাচনে কাজি মাওলানা অাব্দুল ওয়াদুদ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মাওলানা হাবিবুর রহমান তিনি এবার প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন। বিশ্বনাথের জনপ্রিয় ক্লিন ইমেজের অধিকারী এই দুই প্রার্থী বিশ্বনাথের উন্নয়নে বিভিন্ন সামাজিক, সংঘ- সমিতির সাথে জড়িত। বিশ্বনাথের উন্নয়নে বিভিন্ন দাবি দাওয়া অাদায়ে উপজেলাবাসীর সাথে তারাও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে অাসছেন সবসময়।

সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী কাজি মাওলানা অাব্দুল ওয়াদুদ ও সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মাওলানা হাবিবুর রহমানের দলীয় ভোটের পাশাপাশি বিশেষ করে নির্বাচনী এলাকায় ব্যক্তি ইমেজে রয়েছে বিশাল ভোট ব্যাংক।

সব মিলিয়ে এবারের নির্বাচনে তারা ভোটের মাঠে নতুন চমক দেখাতে পারেন বলে মনে করছেন বিশ্বনাথের সচেতন মহল।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অাব্দুল ওয়াদুদ, ভাইস চেয়ারম্যান পদে হাবিবুর রহমান প্রার্থী

Update Time : ০৭:৪২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারি ২০১৯