বিশ্বনাথ ইউনিয়নে ২নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি গঠন
- Update Time : ০৩:২৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নে ২নং ওয়ার্ড জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি নেতা আরব আলীর সভাপতিত্বে ও এস এম শামিম আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য এস এম আরশ আলী বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাপা নেতা জমির আলী মেম্বার, গৌছ আলী, আফরোজ আলী, শরিফ উদ্দিন, মীর খোকন, রহমত আলী।
সভায় আফরোজ আলীকে সভাপতি, রহমত আলীকে সাধারণ সম্পাদক ও নজির আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট বিশ্বনাথ ইউনিয়নের ২ নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ সভাপতি ইউনুছ আলী, বিরাই মিয়া, যুগ্ম সম্পাদক আরশ আলী, প্রচার সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক মুক্তার আলী, যুব সম্পাদক সাব্বির আহমদ, অর্থ সম্পাদক মীর সোহেল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক ফয়ছল আহমদ, পরিবার পরিকল্পনা সম্পাদক নুর আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা বেগম, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা মনোয়ারা বেগম, কৃষি বিষয়ক সম্পাদক শেখ হেলাল আহমদ, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হৃদয় মিয়া, শিক্ষা-সংস্কৃতি ও ছাত্র বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ, সদস্য সাইফুল ইসলাম, আতিকুর রহমান, সায়েক আহমদ, দীন ইসলাম, হোসেন আলী, সেলিম আহমদ, আয়ূব আলী, ফরিদ আলী, রফিক মিয়া, নাজমা বেগম, জুৎনা বেগম, নুর জাহান, রোজি বেগম, রাবিয়া বেগম, সুফিয়া বেগম, রোমেলা বেগম, পপি বেগম, হাজেরা বেগম, মর্জিনা বেগম, ললিতা বেগম, মিনারা বেগম, অর্পনা রানী পাল, সোহাগ আহমদ, সুহেল আহমদ।

























