০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথ ইউনিয়নের ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি গঠন

  • Update Time : ০২:১৪:০১ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নে ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার পুরান বাজারস্থ বণিক সমিতির কার্যালয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। বিশ্বনাথ ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জয়নাল আহমদ মিয়ার সভাপতিত্বে ও জাতীয় পার্টি নেতা নাজিম চৌধুরীর পরিচালনায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক সুমন আহমদ সুনন, উপজেলা যুব সংহতির সদস্য সচিব গোলাম জবদানী। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব ইছবর আলী। উপস্থিত ছিলেন- জাপা নেতা জাকারিয়া আহমদ, রিপন আলী, দিলবর আলী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মুহিবুর রহমানকে সভাপতি ও উজ্জল মিয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বিশ্বনাথ ইউনিয়নে ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ সভাপতি দিলবর আলী, রফি মিয়া, আব্দুল আজিজ, সহ সাধারণ সম্পাদক মো. রাজন, সাংগঠনিক সম্পাদক হারুন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথ ইউনিয়নের ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি গঠন

Update Time : ০২:১৪:০১ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮