০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে ৯টি ব্যবসা-প্রতিষ্ঠানে জরিমানা আদায়
- Update Time : ০৭:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে ভ্রাম্যমান আদালত ৯টি ব্যবসা-প্রতিষ্টানে ১৮হাজার ৫শত টাকা জরিমানা আদায় করে। আজ বুধবার বিকেলে উপজেলার সিংগেরকাছ ও পুরাতন হাবড়া বাজারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা এ অভিযান পরিচালনা করেন। এসময় স্যানিটারী ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার ও বিশ্বনাথ থানার এসআই নবী হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিলেন। ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযানকালে ভোক্তা অধিকার আইন-২০০৯’র আওতায় এ অভিযান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সত্যতা স্বীকার করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা বলেন, ৯টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৮হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।





























