০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে ৮ দলীয় উপজেলা লিঁয়াজো কমিটির প্রচার মিছিল-সভা অনুষ্ঠিত

  • Update Time : ১২:১৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: আগামী ৬ ডিসেম্বর সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আন্দোলতরত ৮ দলের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বের) বাদ যোহর উপজেলা লিয়াজো কমিটির উদ্যোগে এর আয়োজন করা হয়। বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ প্রবাসী চত্বর থেকে প্রচার মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর উপর এসে শেষ হয়।

প্রচার মিছিল শেষে মোনাজাত করেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট জেলার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন। মিছিলের পূর্বে প্রবাসী চত্বরে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা লিয়াজো কমিটির সমম্বয়ক ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমান ও উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শামীমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আমীর উদ্দিন, সিলেট জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টির বিশ্বনাথ উপজেলা সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান। এসময় বিশ্বনাখ উপজেলা লিয়াজো কমিটিতে থাকা আন্দোলনরত ৮টি দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে ৮ দলীয় উপজেলা লিঁয়াজো কমিটির প্রচার মিছিল-সভা অনুষ্ঠিত

Update Time : ১২:১৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫