০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে ৭ শতাধিক বন্যার্ত মানুষের মধ্যে জেলা পুলিশের ত্রাণ বিতরণ

  • Update Time : ০২:২৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে ৭ শতাধিক বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জুন) সকালে উপজেলার দৌলতপুর, দশঘর ও দেওকলস ইউনিয়নের বন্যার্তদের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন, সিলেটের এডিশনাল ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার, এডিশনাল ডিআইজি নুরুল ইসলাম, এসপি রেঞ্জ অফিস (মিডিয়া) জেদান আল মুসা, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার রাজিব দাস, সিনিয়র সহকারি পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, থানার তদন্ত (ওসি) জাহিদুল ইসলাম।

ত্রাণ বিতরণকালে সিলেটের এডিশনাল ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার বলেন, সিলেটের প্রতিটি থানা পুলিশ অতিরিক্ত মোবাইল টিমের মাধ্যমে নিজ নিজ থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বন্যা শুরু হওয়ার পর থেকে বন্যার্তদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা, আশ্রয় কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা ও বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানকে খাদ্য বিতরণে সহযোগিতা করে আসছে পুলিশ। তিনি বলেন, বন্যার পানি যতদিন থাকবে ততদিন পুলিশের এসব সেবা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন তিনি।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, থানার এসআই মামুনুর রশিদ, এসআই সাইফুল মোল্লা, আজহারউল ইসলাম, জাকির হোসেন, কবির মিয়া, সদস্য রবিউল ইসলামসহ, চেয়ারম্যান মেম্বারবৃন্দরা ছিলেন।

বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি চিরা, ১ কেজি ডাল, ১ কেজি আলো, ১ কেজি পিয়াজ, ২ প্যাকেটজাতের বিস্কুট, ও খাবার স্যালাইন দেওয়া হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে ৭ শতাধিক বন্যার্ত মানুষের মধ্যে জেলা পুলিশের ত্রাণ বিতরণ

Update Time : ০২:২৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২