০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে ৫০ পিছ ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক

  • Update Time : ১২:৪৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ৫০ পিছ ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন জনতা। রোববার (২০ নভেম্বর) দুপুরে পৌর এলাকার দূর্যাকাপন গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র ফখরুল ইসলাম (৫০) ও ওসমানীনগর উপজেলার পূর্ব মান্দারুকা গ্রামের মৃত এলাইছ মিয়ার পুত্র হামিদুর রহমান (৪০)। পৌরসভার স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর রফিক হাসান জানান, আটককৃত ফখরুল ইসলাম ও হামিদুর রহমান রোববার দুপুর ১টার দিকে দূর্যাকাপন গ্রামের চিহিৃত মাদক কারবারী তুহিনের স্ত্রী ছরি বেগমের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে নিয়ে যাওয়ার পথে গ্রামের মসজিদের সামনে তাদেরকে আটক করেন স্থানীয় লোকজন। এরপর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। আটকের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই সাইফুল মোল্লা বলেন, ‘আটককৃতরা মাদক কারবারী। তাদের কাছ থেকে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে ৫০ পিছ ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক

Update Time : ১২:৪৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২