বিশ্বনাথে ১ম মাহা আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
- Update Time : ০৪:১৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র নেতৃত্বে খেলাধুলার ব্যাপক উন্নীতি হয়েছে। সকল ক্ষেত্রে বাস্তবায়িত হচ্ছে উন্নয়নমূলক কর্মকান্ড। এছাড়া শরীর গঠনের জন্য খেলাধুলার বিকল্প নেই। আর খেলাধুলা অপরাধমূলক কর্মকান্ড দূর করে সমাজে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। তাই সরকারের পাশাপাশি আমাদের সবাইকে খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে। তিনি মঙ্গলবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার ধীতপুরস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ‘১ম মাহা আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-১৯’র ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশ উদ্যোগে টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনাল খেলায় ট্রাইবেকারে রামপাশা ইউনিয়ন ফুটবল দল ৪-৩ গোলের ব্যবধানে অলংকারী ইউনিয়ন ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান। এসময় উপস্থিত ছিলেন উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ রফিক হাসান, মেম্বার শাহনেওয়াজ চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল মতিন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জুয়েল, সহ সভাপতি আখতার হোসেন, লোকমান মিয়া, কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পি, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি রাসেল আলী, রেফারী শিহাব উদ্দিন, ধারাভাষ্যকার এ কে এম তুহেম, মোহাম্মদ আলী লিটন, জুয়েল আহমদ, আশিক মন্ডল প্রমুখ।





























