বিশ্বনাথে ১ম দৌলতপুর টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
- Update Time : ০১:১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০১৯
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মাঠে ডিবিসি ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘১ম দৌলতপুর টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে’ সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় মুকিত ভিক্টোরিয়ানস ৪০ রানের ব্যবধানে মিরেরচর রয়েল্যাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব আর্জন করেছে। টুর্নামেন্টে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন মুকিত ভিক্টোরিয়ানসের আবদুর রাজ্জাক ও ম্যান অব দ্যা ফাইনাল শরিফ উদ্দিন। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জাতির সূর্য সন্তান ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুর রউফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, ক্রীড়ানুরাগী ও ব্যবসায়ী রাসেল আহমদ। ডিবিসি ক্রিকেট ক্লাবের সভাপতি এমরান আহমদের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার মোনায়েম খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ও ক্রীড়ানুরাগী আবদুল মুনিম, হেলাল আহমদ, আজিজুল হক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্বীকৃত প্রথম শ্রেণীর রেফারী আনোয়ার মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন।





























