১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে হিসাব চাওয়ায় ক্যাশিয়ারের হামলায় সদস্য আহত

  • Update Time : ০১:০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুল তলার উন্নয়ন কমিটির ক্যাশের টাকার হিসাব চাওয়ায় ক্যাশিয়ারের হামলায় সদস্য আহত হয়েছেন। কমিটির আহত সদস্য জগন্নাথপুর উপজেলার লহরী গ্রামের মৃত অঞ্জন লাল দেবের পুত্র রিপন দেব (২৫)। শুক্রবার বিকেলে বৈষ্ণব রায় বকুল তলার উন্নয়ন কমিটির সভা শেষে বিশ্বনাথ উপজেলার মিয়ারবাজারে রিপন দেবের উপর ওই হামলা করেন একই গ্রামের মৃত জিতেন্দ্র দেবনাথের পুত্র কমিটির ক্যাশিয়ার জিতেন দেবনাথ (৪০) তার দুই ভাই রিপন দেবনাথ (২৫) ও দীপক দেবনাথ (৩৫) সহ আরও ২/৩জন। গুরুতর আহত অবস্থায় ওইদিন রিপন দেব’কে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এঘটনায় শনিবার বিকেলে বিশ^নাথ থানায় তিনজনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত রিপন দেবের বড় লিটন দেব (২৯)। এব্যাপারে অভিযুক্ত ক্যাশিয়ার জিতেন দেবনাথ হামলার কথা স্বীকার করে বলেন, তিনি ওই হামলায় জড়িত নন। তবে তার ভাই রিপন দেবনাথের সাথে ঘটনাটি ঘটেছে। কিন্তু আহত রিপন দেব ওই কমিটির কোনো সদস্য নয় বলে জানান তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে হিসাব চাওয়ায় ক্যাশিয়ারের হামলায় সদস্য আহত

Update Time : ০১:০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯