১০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে হাওর থেকে কারেন্ট জাল উদ্ধার

  • Update Time : ০৪:০২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউয়িনের মাদাই হাওরে অভিযান চালিয়ে প্রায় এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট দিয়ে মাছ ধরার অভিযোগের প্রেক্ষিতে সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে ওই হাওরে অভিযান চালানো হয়। এসময় জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহব্বায়ক ফজল খান, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জসীম উদ্দিন, সংগঠক আসাদুল ইসলাম আতিক, কৃষক সম্রাট আহমদ ও জাবের আহমদ।

উল্লেখ্য, গত ২০ আগস্ট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগ মাদাই হাওরে বিভিন্ন প্রজাতির ৩৩৪ কেজি মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। তখন থেকে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পরবর্তী ৫ মাস ওই হাওরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে হাওর থেকে কারেন্ট জাল উদ্ধার

Update Time : ০৪:০২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯