১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে হতদরিদ্রদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

  • Update Time : ০৫:৫৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে সরকারের ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের স্থানীয় রাজাগঞ্জ বাজারের ডিলার সিরাজ মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ইউএনও’র কাছে লিখিত দিয়েছেন ভুক্তভোগীরা। রোববার খাজাঞ্চি ইউনিয়নের গবিন্দনগর গ্রামের শামিম আহমদ ও দীপবন্দ গ্রামের বাবুল মিয়া এ অভিযোগ দেন। অভিযোগে প্রকাশ, শামিম আহমদ ও বাবুল মিয়া সরকারের এ সেবার আওতায় ডিলার সিরাজ মিয়ার কাছ থেকে প্রথম ক’দিন চাল নেন। পরে তারাসহ আরো বেশ কিছু হতদরিদ্র পরিবারকে চাল না দিয়ে কালোবাজারে বিক্রি করেছেন তিনি। সরকারের এ সেবা থেকে বঞ্চিত রয়েছেন তারা। ডিলার সিরাজ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তালিকাভুক্ত সকলকেই চাল দেয়া হচ্ছে। একটি কু-চক্রী মহল ষড়যন্ত্রমূলক ভাবে আমার বিরুদ্ধে এ অভিযোগ দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্যবান্ধব কমিটির সভাপতি অমিতাভ পরাগ তালুকদার অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তদন্তে অভিযোগ প্রমাণীত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে হতদরিদ্রদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

Update Time : ০৫:৫৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯