০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে স্বামীর বাড়ি থেকে গৃহবধু নিখোঁজ

  • Update Time : ১২:০২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে হেপী বেগম (২২) নামে এক প্রবাসীর স্ত্রী গতকাল (১৬ সেপ্টেম্বর) বুধবার বিকেল থেকে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের সরুয়ালা গ্রামের সৌদি আরব প্রবাসী আবদুল হামিদের স্ত্রী। এ ঘটনায় তার ভাসুর ফরহাত আহমদ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী (নং-৭২৫) করেছেন।

ডায়েরীতে উল্লেখ করা হয়, আবদুল হামিদ সৌদি আরবে থাকায় তার বৃদ্ধা মাকে নিয়ে বাড়িতে বসবাস করে আসছেন স্ত্রী হেপী বেগম। বুধবার বিকেল ৪টার দিকে কাউকে কিছু না বলে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান হেপী। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান মেলেনি।
হেপী বেগমের ভাসুর ফরহাত আহমদ সাধারণ ডায়েরী করার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কেউ তার সন্ধান পেলে বিশ্বনাথ থানা পুলিশকে অবগত করার অনুরোধ করছি।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে স্বামীর বাড়ি থেকে গৃহবধু নিখোঁজ

Update Time : ১২:০২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০