নিজস্ব প্রতিবেদক :: শ্রমিক মজলিস সিলেটের বিশ্বনাথ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২৫ এপ্রিল উপজেলা খেলাফত মজলিসের কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শ্রমিক মজলিসেস সভাপতি আব্দুল কাইয়ূম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদূদ, বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সায়েফ আহমদ শায়েক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, অফিস সম্পাদক জাহাঙ্গীর আলম কবির, জেলা শ্রমিক নেতা এহসান আহমদ।
সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল হাশিমকে সভাপতি ও মো. হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনিত করে ১৩সদস্য বিশিষ্ট উপজেলা শ্রমিক মজলিসের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি ইকবাল আহমদ, হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমদ, নজির আহমদ, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমদ, অর্থ সম্পাদক নুর হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন, পরিবহন শ্রম সম্পাদক চেরাগ আলী, অফিস ও প্রচার সম্পাদক আসমত আলী এবং প্রকাশনা সম্পাদক আব্দুল হাকিম।
০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে শ্রমিক মজলিসের কমিটি গঠন
- Update Time : ০২:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে





























