১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে শেখপাড়ায় সরকারি জায়গার গাছ কর্তন করে বিক্রি

  • Update Time : ০৫:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে রামপাশা ইউনিয়নের শেখপাড়া গ্রামের সাদ মিয়া নামের এক ব্যক্তি সরকারি জায়গার ৪টি গাছ বিক্রি করার অভিযোগ উঠেছে। বিষয়টি জানতে পেরে স্থানীয় তশিলদার গাছগুলো জব্দ করে আবার অই ব্যক্তির জিম্মায় গাছগুলো দিয়ে আসেন। জানাগেছে. গত ৬/৭ দিন পূর্বে সরকারি গোপাট (গোচারণ) ভূমি থেকে শেখপাড়া গ্রামের সাদ মিয়া ৪টি গাছ কেটে বিক্রি করেন। সাদ মিয়া’র পুকুর পাড় সরকারি জায়গায় বলে ভোলাগঞ্জ গ্রামের মাহমদ আলী, সোনা উদ্দিন, রফিক আহমদ, মাসুক মিয়া জানান। তারা বলেন-সাদ মিয়ার পুকুর পাড়টি সরকারি জায়গার ওপর। পুকুর পাড় থেকে সাদ মিয়া ৪টি গাছ কেটে বিক্রি করেছেন।
এ ব্যাপারে সাদ মিয়া বলেন-আমার পুকুর পাড়ে লাগানো গাছ আমি বিক্রি করেছি। বিগত দিনে আমি একই জায়গা থেকে গাছ কেটে নিজের কাজের জন্য ব্যবহার করেছি। এখন কিভাবে সরকারের জায়গা হল বুঝে উঠতে পারছিনা।
খাজাঞ্চি ইউনিয়নের প্রয়াগমহল তশিলদার আব্দুস শুকুর বলেন-অভিযোগ পেয়ে আমরা গাছগুলো জব্ধ করেছি। জায়গা চিহ্নত করে দেখা যাবে সরকারি না ব্যক্তি মালিকানাধীন জায়গা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে শেখপাড়ায় সরকারি জায়গার গাছ কর্তন করে বিক্রি

Update Time : ০৫:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯