০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে লকডাউনে সক্রিয় আইনশৃংখলা বাহিনী

  • Update Time : ০৬:০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের নির্দেশনাঅনুযায়ী সিলেটের বিশ্বনাথ উপজেলায় পালিত হচ্ছে কঠোর লকডাউন। আজ সকাল থেকে সর্বাত্মক লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে মাঠে নেমেছে আইনশৃংখলা বাহিনী। সকাল থেকেই ফাঁকা রাস্তাঘাট। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন। লকডাউনের আওতামুক্ত ব্যতীত খোলেনি অন্য কোন ব্যবসা প্রতিষ্ঠান। সর্বত্র কমেছে মানুষের উপস্থিতি। এবার লকডাউন কার্যকরে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর টহল জোরদার হওয়ায় প্রয়োজন ছাড়া বাহিরে যাচ্ছে না কেউ। সরেজমিন দেখা যায়, বন্ধ রয়েছে জরুরি ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান। সদরে মানুষের উপস্থিতি অপ্রতুল। উপজেলা সদরে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা, উপজেলা প্রশাসন লকডাউন কার্যকরে একযোগে সক্রিয় ভূমিকা পালন করছেন। মহড়া দিচ্ছেন অলি-গলিতেও। সেনা সদস্যরা হ্যান্ড মাইকে সচেতনতামূলক প্রচারনার পাশাপাশি, জনসাধারণকে বিনা প্রয়োজনে বাহিরে যেতে নিষেধ করছেন। এদিকে, কেউ বিনা প্রয়োজনে বাহিরে এলে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মহড়াকালে সরকারি আইন ও স্বাস্থ্যবিধি না মানায় ৬ জনকে ৬টি মামলায় আলাদাভাবে অর্থদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস ও সহকারি কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন
হারে ৫ হাজার ২শ টাকা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস, জনসাধারণকে নিজেদের স্বার্থে ৭দিন ঘরে থাকার আহবান জানিয়ে বলেন, মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। বিনা প্রয়োজনে রাস্তায় বের হলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে। কঠোর লকডাউন বাস্তবায়নে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে লকডাউনে সক্রিয় আইনশৃংখলা বাহিনী

Update Time : ০৬:০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১