বিশ্বনাথে রামপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা
- Update Time : ০৩:৩১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ‘উন্মুক্ত ওয়ার্ড সভা’ আজ সোমবার বিকেলে পুরাণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক নূরুল ইসলাম।
সভায় এলাকাবাসী ‘মিরেরচর-ইলামেরগাঁও-পুরাণগাঁও-হাসনাজি সড়ক’সহ ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়কগুলো পাকাকরণ-আরসিসি-ইটসলিং করার, বিদ্যালয়ে নতুন ভবন কিংবা উর্ধ্বমুখী ভবন স্থাপন ও বিদ্যালয় প্রাঙ্গন ডালাই করে দেওয়ার, কয়েকটি বাড়ি ও একটি মসজিদে বিদ্যুৎ সংযোগ প্রদানের দাবী জানান। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে প্রধান অতিথি বলেন এলাকাবাসীকে সাথে নিয়ে পর্যায়ক্রমে এলাকার উন্নয়নের জন্য সকল দাবী পূরণ করা হবে।
৯নং ওয়ার্ডের মেম্বার শামীম আহমদের সভাপতিত্বে ও ইউপি সচিব নারায়ণ দেবনাথের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামপাশা ইউপির প্যানেল চেয়ারম্যান-৩ মিনা বেগম, সাবেক মেম্বার আবদুল কদ্দুছ, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, পুরাণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুর রহিম কামালী। স্বাগত বক্তব্য রাখেন পুরাণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ আলী।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য শের আলী, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আশ্রব আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক বদরুল ইসলাম মহসিন, এলাকার মুরব্বী ও অভিভাবক সিরাজ আলী, আবদুল জব্বার, মনসব আলী, আবদুল বারী, আবদুল মালিক, উস্তার আলী, মস্তফা মিয়া, আবদুল মন্নান, ইছরাক আলী, মাসুক আলী, নেছাওর আলী, মছব্বির মিয়া, মানিক মিয়া, রফিক আলী, ইরন মিয়া, ইলিয়াস আলী, রামপাশা ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মজিদ, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আসাদ আহমদ, পুরাণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুপি রাণী দেব, কবির আহমদ, জুমু বনিক, হ্যাপি রাণী হালদার, গোলনেওয়াজ আক্তার হ্যাপি, অভিভাবক সমতা বেগম, মুসলিমা বেগম, নূরবি বেগম, সপ্না বেগম, রুফেজা বেগম, দিলারা বেগম প্রমুখ’সহ এলাকার বিভিন্ন শ্রেণী- পেশার ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।
























