বিশ্বনাথে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- Update Time : ০১:১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালন করা হয়। রবিবার সন্ধ্যায় দলের অস্থায়ী কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য শের আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি হিরন মিয়া, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ সেবুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, প্রচার সম্পাদক নিখিল পাল, সাখাওয়াত হোসেন, সদস্য নিজাম উদ্দিন, আ.লীগ নেতা ইয়াসিন আলী, উপজেলা যুবলীগের সদস্য নুরশেদ মিয়া, এনাম মিয়া, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহবায়ক আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন, বিশ্বনাথ সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন মুন্না, যুগ্ম আহবায়ক সুন্দর আলী রুহুল, নিজাম উদ্দিন, আবুল হোসেন, আবুল কালাম, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া, সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া, দেওকলস ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত আর্চায্য, রামপাশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাস্টার সাদ উদ্দিন, যুবলীগ নেতা ফজলুর রহমান শিপন, ফুলকাছ আলী, আনহার মিয়া, রুবেল মিয়া, আসাদ আহমদ, রুবেল মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবর শাহ, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত সুমন, ছাত্রলীগ নেতা মজিদ, ইমু, রুবেল, ইমরান প্রমুখ।



















