০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে মৌলিক সাক্ষরতা প্রকল্পের প্রশিক্ষনের উদ্বোধন
- Update Time : ০৫:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে মৌলিক সাক্ষরতা প্রকল্পের সামাজিক উদ্বুদ্ধকরণ এবং শিক্ষক ও সুপারভাইজারদের ১ম ব্যাচের ৫ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষনের উদ্বোধন হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা বিআরডিবি হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার।
রাইজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন আহমদের পরিচালনায় উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন জাগরণী চক্র ফাউন্ডেশনের সেকেন্ড চান্স এডুকেশনের জেলা টিম লিডার বাকী বিল্লাহ, প্রকল্প পরিচালক মন্টু কুমার বসাক, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ আল আমিন প্রমূখ। প্রশিক্ষণে ৩৮জন প্রশিক্ষার্থী অংশগ্রহন করেন।






















