০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে মারামারি মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- Update Time : ০২:৫৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে মারামারি মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন-উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রহিমপুর গ্রামের রহমান আলীর ছেলে আপ্তাব আলী (৫৫)। বুধবার সন্ধ্যায় আসামির নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে মারামারির মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় মারামারির মামলা রয়েছে। মামলা নং ১ (তাং ৮.১০.১৯ইং)। মারামারির মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে থানার এসআই রসুল বলেন, ১০ অক্টোবন বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।





























