০৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : ০৩:০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার নাম আবদুল্লাহ (৩০)। সে উপজেলার লামাকাজি ইউনিয়নের মাহতাবপুর গ্রামের মৃত তাহির হোসেনের ছেলে। বৃহষ্পতিবার মাহতাবপুর মাছবাজার সংলগ্ন ইছমত আলীর বাড়ীর সামন থেকে গাঁজা বিক্রিকালে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে নীল রঙের পলিথিনের ভেতরে থাকা ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। যার বাজার মূল্যে অনুমান ১২ হাজার ৫শ টাকা। এঘটনায় তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ সূত্র।

এ বিষয়ে কথা হলে জেলা গোয়েন্দা পুলিশের এসআই সৈয়দ ইমরোজ তারেক বলেন, লামাকাজী বাজার এলাকায় মাদক উদ্ধার ও চোরাচালান অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ ব্যবসায়ী আবদুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় নিয়মিত মামলা দেয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ০৩:০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০