বিশ্বনাথে মাকুন্দা নদীর পুন:খনন কাজের উদ্বোধন করলেন নুনু মিয়া
- Update Time : ০৯:২২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ৬৪ জেলার ছোট নদী খাল ও জরাশয় পুণ:খনন প্রকল্পের (১ম পর্যায়) ১৩ কিলোমিটার মাকুন্দা নদী পুন:খননের কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সিংগেরকাছ ইউনিয়নের এইচ.আলী ব্রিক এলাকায় নদী খনন কাজের উদ্বোধন করা হয়। খনন কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম নুনু মিয়া।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ.কে.এম নিলয় পাশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আমির আলী।
এসময় উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আল আমিন সরকার, দৌলতপুর ইউনিয়ন পরিষেদের ৩নং ওয়ার্ডের সদস্য গোলাম হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠান পূবালী এন্টারপ্রাইজের সত্বাধিকারী মঞ্জু সরকার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং পূবালী এন্টারপ্রাইজের সত্বাধিকারী জাহাঙ্গীর চৌধুরী, হেলাল উদ্দিন, শরীফুল হক শরীফ চৌধুরী, শাহ আলম, সিলেট মহানগরের যুবলীগ নেতা দিলাল আহমদ, বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা হুমাইয়ুন রশিদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু, এইচ আলী ব্রিক এর সত্বাধিকারী সোহেল আহমদসক আরো অনেকে।





























