বিশ্বনাথে ব্যাটারী চালিত অটোরিকশা চালকদের প্রতিবাদ সভা
- Update Time : ০৫:০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ব্যাটারী চালিত অটোরিকশা চালকরা প্রতিবাদ সভা করেছে। সোমবার রাত ৯টায় উপজেলার দেওকলস ইউনিয়নের রাজার বাজারে ওই প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
সভায় বক্তারা অভিযোগ করে বলেন, তারা প্রায় শতাধিক রিকশা চালক সবাই হতদারিদ্র মৎস্যজীবী সৎপুর গ্রামে বাসিন্দা। তাদের একমাত্র উপার্যনের পন্তা হচ্ছে ব্যাটারী চালিত অটোরিকশা। প্রতিদিন সকালে স্থানীয় রাখালগঞ্জবজার থেকে ওসমানীনগরের তাজপুর বাজার সড়কে রিকশা চালিয়ে উপার্যনের মাধ্যমে কোনমতে পরিবারের সদস্য নিয়ে জীবীকা রক্ষা করে আসছেন। কিন্তু প্রায় একমাস ধরে ওই সড়কে সিএনজি চালিত অটোরিকশা চালকরা ব্যাটারী চালিত রিকশা চালাতে বাঁধা দেন এবং তাদেরকে মারপীঠ করেন। এতে তাদের একমাত্র রোজগারের পথটি বন্ধ হয়ে যায়। তাই ছেলে সন্তানদের নিয়ে তারা চরম বিপাকে পড়েছেন। এনিয়ে একাধিকবার সমঝোতার বৈঠক হলেও কোন প্রকার সমাধান হয়নি। তারা প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
ব্যাটারী চালিত রিকশা চালক সাকির আলী সভাপতিত্বে ও রিকশা চালক আতা মিয়ার পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, রিকশা চালক আলতাব আলী, আঙ্গুর আলী, মগই মিয়া, ফারুক মিয়া, সায়েস্তা মিয়া, জাহাঙ্গীর মিয়া, পাশুক মিয়া, ইন্তাজ আলী, খলিল মিয়া, মনসুর আলী, নাসির আলী, ছমির আলী, আলম মিয়া, শাহাব উদ্দিন, মানিক মিয়া, কিরণ মিয়া, করম আলী, কটু মিয়া, রফিক আলী, আবু তাহের, মাফিক মিয়া ও রিপন মিয়া।



















