০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে বিষপ্রাণে অটোরিকশা চালকের আত্বহত্যা
- Update Time : ০৪:৪২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে বিষপ্রাণে অটোরিকশা চালক ফারুক আহমদ (২৮) আত্বহত্যা করেছেন। তিনি উপজেলার অলংকারি ইউনিয়নের টেক কামালপুর গ্রামের রহিম আলীর ছেলে। গত বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি বিষপ্রাণ করেন। এসময় তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। ওই রাত সাড়ে ১১টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে থানা পুলিশ হাসপাতালে ছুটে যায়।
বিষপ্রাণে আত্বহত্যার বিষয়টি নিশ্চিত করে থানার এসআই মিজানুর রহমান জানান, ফারুক আহমদের পরিবার খুবই হত-দরিদ্র। অভাবের কারণে তিনি বিষপ্রাণ করে আত্বহত্যা করেছেন। এঘটনায় নিহতের ভাই শরিফ আহমদ বাদী হয়ে বৃহস্পতিবার থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।






















