বিশ্বনাথে বিদ্যুতায়নের উদ্বোধন
- Update Time : ০৭:৪৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সংবাদদাতা :: সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান বলেছেন, আগামী নির্বাচনে আমাদের সবাইকে এলাকার উন্নয়নের জন্য নৌকায় ভোট দিয়ে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে নির্বাচিত করতে হবে। এলাকার অসমাপ্ত কাজ বাস্তবায়নের জন্য শফিক চৌধুরীর বিকল্প নেই।
শনিবার বিকেল ৪টায় সিলেটের বিশ্বনাথে উপজেলার দেওকলস ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব কালীজুরী গ্রামে বিদ্যুতায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। এর ফলে গ্রামের আরোও ১৪টি পরিবারের সদস্যরা নতুন করে বিদ্যুৎ সেবার আওতায় আসলেন। বিদ্যুতায়নের উদ্বোধনের ফলে সরকার ও পল্লীবিদ্যুৎ সমিতিকে অভিনন্দন জানান এলাকাবাসী।
দেওকলস ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশরী কমলেশ চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, আওয়ামী লীগ নেতা আবুল কালাম জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন।
এসময় আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন, আবদুল মতিন, যুবলীগ নেতা আঙ্গুর মিয়া, এলাকাবাসী রইছ আলী, আইয়ুব আলী, বক্কর মিয়া, রবি কর, শংকর দেব, রবি দাশ, পাবন করসহ এলাকার বিভিন্ন শ্রেণী- পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



















