০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন করলেন ইউএনও সুমন

  • Update Time : ০২:০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উপজেলার বাহাড়া দুভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দৌলতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২০-২১ অর্থ বছরে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত ‘শহীদ মিনার’র শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ জুন) বিকেলে প্রধান অতিথি হিসেনে নব-নির্মিত ‘শহীদ মিনার’র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ।
শহীদ মিনারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, ৭নং ওয়ার্ডের মেম্বার শাহীন আহমদ তালুকদার, এলাকার মুরব্বি আব্দুন নূর, বাহাড়া দুভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লোকমান আহমদ, সহ সভাপতি সুয়েব আহমদ, প্রধান শিক্ষক করুণা কান্ত দাশ তালুকদার, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, সংগঠক সুলতান আহমদ, ছাদ মিয়া, হাফিজুর রহমান ও রুমেল মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।
শহীদ মিনার উদ্বোধনের পর একই প্রকল্পের আওতায় আড়াই লাখ টাকা ব্যয়ে উত্তর দৌলতপুর গ্রামের হাজী আব্দুল আহাদের বাড়ির সামনের রাস্তা সিসি ঢালাই ও ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে একই গ্রামের আনোয়ারুল ইসলামের বাড়ির সামনের রাস্তায় সম্পন্নকৃত সিসি ঢালাই কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন করলেন ইউএনও সুমন

Update Time : ০২:০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১