১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে বিএনপি নেতা আব্দুল হাই গ্রেফতার

  • Update Time : ০২:০০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক আবদুল হাইকে বিস্ফোরক দ্রব্য মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাকে বিশ্বনাথ উপজেলা সদরের নতুনবাজারস্থ এলাকা থেকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারের পর তাকে সিলেটের ওসমানীনগর সার্কেল অফিসে নিয়ে যায় হয় এবং শনিবার দুপুরে বিশ্বনাথে পুলিশের দায়েরকৃত একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে। বিএনপি নেতা আবদুল হাইকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর রাতে বিশ্বনাথ উপজেলা সদরের ৪টি পৃথক স্থানে একই সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরদিন ৩ সেপ্টেম্বর রাতে বিশ্বনাথ থানার এসআই সবুজ কুমার নাইডু বাদি হয়ে ৬০-৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে বিএনপি নেতা আব্দুল হাই গ্রেফতার

Update Time : ০২:০০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮