বিশ্বনাথে প্রয়াত বাবুল আখতারের ৫৫তম জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল
- Update Time : ০৭:৩৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত বাবুল আখতার’র ৫৫তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। বুধবার (১৬ জানুয়ারী) বাদ জুহর উপজেলা সদরের রামপাশা রোডস্থ আব্দুল খালিক জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ জামেয়া মাদানিয়া মহিলা মাদ্রাসার নাজিম মাওলানা কামরুল ইসলাম ছমির।
মিলাদ ও দোয়া মাহফিল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, যুবলীগ নেতা আব্দুল হক, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বদরুল আলম, স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিক মিয়া, রফিক আলী, ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, উপজেলা ছাত্রদলের সদস্য শাহ আমির উদ্দিন, জেলা দ্রুবতারা’র সভাপতি আব্দুল বাতিন প্রমুখ সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহন করেন। মিলাদ ও দোয়া মাহফিল শেষে শিরনী বিতরণ করা হয়।





























