১১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে ডাকাতি : মালামাল লুট

  • Update Time : ০৪:৪৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের (মাধবপুর) কর্মকলাপতি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুন নুরের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল প্রবাসীর ঘরে থাকার নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৬লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তাদের বাঁধা দিতে চাইলে প্রবাসীর ষাটোর্ধ্ব ভগ্নিপতি মতছির আলীকে পিটিয়ে আহত করেছে ডাকাতরা। খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
জানাগেছে, আবদুন নুর যুক্তরাজ্যে বসবাস করায় দীর্ঘদিন থেকে তার বাড়িতে স্বপরিবারে ছোটবোন ও ভগ্নিপতি বসবাস করে আসছেন। গতকাল রবিবার দিবাগত রাত আনুমানিক রাত সাড়ে ৩টায় বাড়ির কলাপসিপল গেটের তালা ও ঘরের দরজা ভেঙে ১২/১৪ জনের হাফ-প্যান্ট পরা মুখোঁশধারী স্বশস্ত্র ডাকাতদল ঘরে প্রবেশ করে। এসময় প্রবাসীর ভগ্নিপতিকে মারধর করে ও পরিবারের সবাইকে হাত-পা বেঁধে ঘরের বাতরুমে বন্ধি করে রেখে ঘরে রক্ষিত নগদ ১৮হাজার টাকা, ১০ভরি স্বর্ণালংকার, ৪টি মোবাইল সেট, ২টি ট্যাব, জমিজমার দলিলপত্র ও আসবাবপত্র লুট করে নিয়ে যায় ডাকাতদল।
এব্যাপারে প্রবাসী আব্দুন নুরের ভাগনা ইমরান হোসেন প্রথমে ডাকাতির কোন তথ্য দিতে না চাইললেও পরক্ষণে সাংবাদিকদের জানান- ১২/১৪ জনের মুখোঁশপরা ডাকাত দল ঘরে প্রবেশ করার পর কৌশলে তিনি স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিনকে ফোনে বিষয়টি জানালে সাথে সাথে এলাকার মসজিদ গুলোতে মাইকিং করা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।
এব্যাপারে থানা পুলিশের ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, এ ঘটনাটি ডাকাতি কি না তা এখনও স্পষ্ট নয়। কারণ ক্ষতিগ্রস্থরা আমাদেরকে সঠিক কোন তথ্য দিচ্ছেন না। তাছাড়া তারা মামলা দিতেও অপরাগতা জানাচ্ছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে ডাকাতি : মালামাল লুট

Update Time : ০৪:৪৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯