০২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরি

  • Update Time : ০৬:৫৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে এক যুক্তরাজ্য প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। উপজেলা সদরের ডাকবাংলা রোডস্থ যুক্তরাজ্য প্রবাসী আলী আকবরের বাসায় এঘটনা ঘটে।
প্রবাসীর ভাগিনা জাহেদ আহমদ জানান, বাসায় প্রবাসী আলী আকবরের মা সহ পরিবারের সদস্যদের নিয়ে থাকেন জাহেদ। গত ১১ নভেম্বর বিকেলে বাসার কলাপসিবল গেইট ও দরজা তালাবন্ধ করে পরিবারের সকল সদস্য তাদের গ্রামের বাড়ি বালাগঞ্জ উপজেলার মহানন্দ গ্রামের বাড়িতে যান। এই সুযোগে বাসার দরজার তালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে চুরেরা। এসময় আলমারিতে থাকা দুটি স্বর্ণের আংটি, মূল্যবান কাপড় ও বাথরুমে লাগানো স্যানেটারীর মালামাল চুরি করে নিয়ে যায় চুরেরা। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে পরিবারের সদস্যরা বাড়ি থেকে বাসায় ফিরে দেখতে পান ঘরের দরজার তালা ভাঙা ও আসবাবপত্র এলোমেলোভাবে পড়ে আছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরি

Update Time : ০৬:৫৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯