বিশ্বনাথে প্রবাসীর উদ্যোগে হুইল চেয়ার ও সেফটি জ্যাকেট বিতরণ
- Update Time : ০২:৫১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলা সদরের রাজনগর রোডস্থ লিয়াকত আলী মঞ্জিলে যুক্তরাজ্য প্রবাসী জিলু মিয়ার উদ্যোগে অসহায় ও দরিদ্র প্রতিবন্ধি লোকদের মাঝে হুইল চেয়ার ও প্রবাসী লিয়াকত আলীর অর্থায়নে রিকশা চালকদের মাঝে সেফটি জ্যাকেট বিতরণ করা হয়েছে। শনিবার (১৩অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই হুইল চেয়ার ও সেফটি জ্যাকেট বিতরণ করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী লিয়াকত আলীর সভাপতিত্বে ও সংগঠক তাজুল ইসলামের পরিচালনায় হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ জোহরা, কৃষি অফিসার রমজান আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, প্রবাসী জিলু মিয়া। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আমিনুল ইসলাম তামিম ও স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায়ী সুহেল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠক আলা উদ্দিন, ফয়জুর রহমান আশিক, আলতাব আলী, জুবায়ের আহমদ, ছাত্রদল নেতা ইমরান আহমদ সুমন প্রমুখ।
অনুষ্ঠানের যুক্তরাজ্য প্রবাসী জিলু মিয়া ও তার পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের অর্থায়নে এলাকার ৫৫জন অসহায় ও দরিদ্র প্রতিবন্ধি লোকদের মাঝে হুইল চেয়ার এবং প্রবাসী লিয়াকত আলীর অর্থায়নে ৪০জন রিকশা চালকদের মাঝে সেফটি জ্যাকেট বিতরণ করেন অতিথিবৃন্দ।






















