বিশ্বনাথে প্রধানমন্ত্রীর জন্মদিনে যুবলীগ নেতৃবৃন্দের আলোচনা সভা
- Update Time : ০২:৫০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিনে শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা শহরের পুরাতনবাজরে আলোচনা সভা করেছে উপজেলা যুবলীগ (আনোয়ারুজামান বলয়ের) নেতৃবৃন্দ। যুবলীগ নেতা সুহেল তালুকদারের সভাপতিত্বে ও রুহেল খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাইথ লন্ডন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রানা, বিশ্বনাথ উপজেলা যুবলীগের সদস্য শাহ আলম খোকন, ফয়জুর রহমান, তাজুল ইসলাম, যুবলীগ নেতা ফারুক মিয়া, নোমান আহমদ, আরকুম আলী, মকবুল হোসেন, শানুর আলম, হেকিম মিয়া, আলমগীর হোসেন, জুনেদ মিয়া, জাহাঙ্গীর আলম, হোসেন আলী, লায়েছ মিয়া, আশিক আলী, কুতুব উদ্দিন, আলতাব খান, জেদ্দা কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-আহবায়ক সামছুল আলম, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালমান রব্বানী, ছাত্রলীগ নেতা সৌমিত্র ধর, বিশ্বনাথ সরকারি ডিগ্রী কলেজ ছাত্ররীগের সাংস্কৃতিক সম্পাদক রাজন আলী, জেলা ছাত্রলীগ নেতা সুজাত আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা মামুন আহমদ, ফাহিম আহমদ, শিপন আহমদ, হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে কেককেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করে যুবলীগ নেতৃবৃন্দ।






















