০৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • Update Time : ০৩:২৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: ঈদুল আযহা উপলক্ষ্যে ‘বিশ্বনাথ এইট ইউকে প্রতিবন্ধী স্কুল’র শিক্ষার্থীদের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। বুধবার (৪ জুন) দুপুরে সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার নরশিংপুর এলাকাস্থ স্কুলের হলরুমে ৪০টি পরিবারের মাঝে প্রায় এক হাজার টাকা মূল্যের খাদ্য সামগ্রী ও নগদ ৫ শত টাকা করে বিতরন করা হয়। বিশ্বনাথ এইট ইউকের বাংলাদেশ শাখার সভাপতি মাস্টার মুহাম্মদ ইমাদ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও এনটিভি ইউরোপ সিলেট প্রতিনিধি নবীন সোহেল, বিশ্বনাথ এইট ইউকের বাংলাদেশ শাখার কোষাধ্যক্ষ আজমল খান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ এইট ইউকে প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম নাহিদ। সভায় বক্তারা বলেন, বিশ্বনাথের প্রবাসীরা উপজেলার সার্বিক উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। বিশ্বনাথের প্রবাসীরা তাদের কার্যক্রমে প্রতিনিয়ত আমাদের ঋণী করছেন। প্রবাসীদের অর্থায়নে বিশ্বনাথ এইট ইউকে প্রতিবন্ধীদের নিয়ে ২০১৫ সাল থেকে কাজ করছে। একটি স্কুল প্রতিষ্ঠা করে বিনামূল্যে তাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি প্রতিটি ঈদে ও সংকটকালীন সময়ে তাদের পরিবারে সহযোগিতা করছে। এই মানবিক কার্যক্রমে প্রবাসীসহ সকলের এগিয়ে আসার আহবান জানানো হয় সভায়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Update Time : ০৩:২৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫