০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে পুকুরে ডুবে বাক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

  • Update Time : ০৯:২৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে রুবেল মিয়া (১১) নামে এক বাক প্রতিবন্ধী কিশোর মারা গেছেন। আজ বুধবার (৫ অক্টোরব) সকাল সাড়ে ১১টায় উপজেলার দেওকলস ইউনিয়নের কালিগঞ্জ বাজার সংলগ্ন শফিক মিয়ার কলোনীর পাশ্ববর্তী পুকুরে এ ঘটনা ঘটে।

রুবেল নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার করমশী গ্রামের মাসুক মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে পরিবারের সাথে ওই কলোনীতে বসবাস করে আসছিলেন তিনি। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পারিবারিক সূত্র জানায়, ছোটকাল থেকেই রুবেল মিয়া বাক প্রতিবন্ধী ও মৃগী রোগী। ঘটনার দিন সকালে সকলের অগোচরে পুকুরে গেলে অসাবধানতাবশত পানিতে পড়ে যান। এক পর্যায়ে অনেক খোঁজাখুঁজি শেষে পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন প্রতিবেশিরা। রুবেলের পিতা মাসুক মিয়া বলেন, এটি নিছকই দুর্ঘটনা। এ ঘটনায় কারো প্রতি আমাদের কোন সন্দেহ বা অভিযোগ নেই।

ঘটনাস্থলে যাওয়া বিশ্বনাথ থানার উপপদির্শক (এসআই) মো. আজহার বলেন, তদন্ত শেষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে পুকুরে ডুবে বাক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

Update Time : ০৯:২৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২