১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে পলাতক নারী আসামি গ্রেপ্তার

  • Update Time : ০৯:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে দুই বছর নয় মাসের সাঁজা ও নয় লক্ষ টাকার অর্থদন্ডপ্রাপ্ত পলাতক নারী আসামি আগুরা বিবি (৪৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাহাড়পুর গ্রামের আপ্তাব আলীর স্ত্রী। রবিবার দুপুরে তাকে সিলেট শহর থেকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়।

থানা পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে সাঁজা ও অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। মামলা নং সিলেট দায়রা ১৩৫৬/১৮,৭১২/১৪, ৬৭৩/১৬, ১৩৫৪/১৮, ১৭৯১/১৭। এরই মধ্যে চারটি মামলায় পৃথকভাবে আদালত গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দুই বছর নয় মাসের সাঁজা ও নয় লক্ষ টাকার অর্থদন্ড প্রদান করেন। অপর মামলায় আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। এরপর থেকে আসামি পলাতক ছিল।

সাঁজা-অর্থদন্ডপ্রাপ্ত পলাতক নারী আসামি গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে পলাতক নারী আসামি গ্রেপ্তার

Update Time : ০৯:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯