০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে পলাতক আসামি সেবুল গ্রেফতার
- Update Time : ০১:০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে যৌতুক নিরোধ আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার লামাকাজি ইউনিয়নের হেকুরাগাঁও গ্রামের মৃত হাজী আপ্তাব আলীর ছেলে সেবুল মিয়া (৩৫)। (৭ অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে উপজেলার সৎপুরবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই গোপেশ চন্দ্র দাস বলেন, যৌতুক নিরোধ আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত হয়ে পালিয়ে বেড়াচ্ছিল সেবুল। পরে আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। এব্যাপারে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, সেবুল মিয়া নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।





























