বিশ্বনাথে নৈশপ্রহরী হত্যা মামলায় একজনের ফাঁসি
- Update Time : ১২:১৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার কাহিরঘাট মিসবাহুুল উলুম দাখিল মাদরাসার নৈশ প্রহরী আবদুল মতিন খান (৫০) হত্যা মামলায় একজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে ঘটনায় সংশ্লিষ্টতা না থাকায় মামলার অপর তিন আসামিকে বেখসুর খালাস দেয়া হয়।
সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান ভূঁইয়া এ রায় দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত মোফাজ্জল হোসেন (৩০) উপজেলার দেওকলস ইউনিয়নের কাহিরঘাট গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে। অব্যাহতি দেয়া হয় অভিযুক্ত স্থানীয় যুবলীগ নেতা তারেক আহমদ দোলন, সুন্দর আলী ও সুরুজ আলীকে।
মামলা থেকে জানা যায়, ২০১৪ সালের ১৯ জুন রাতে দায়িত্বরত অবস্থায় কাহিরঘাট মিসবাহুুল উলুম দাখিল মাদরাসার নৈশ প্রহরী আবদুল মতিন খান কুপিয়ে হত্যা করে দন্ডপ্রাপ্ত মোফাজ্জল। আগের দিন উঠানো বেতনের ৫ হাজার টাকা লুুট করতেই তাকে হত্যা করে সে। এ ঘটনায় পরদিন ৪ জনকে আসামি করে মামলা দেন নিহতের মেয়ে সেলিনা বেগম।





























