০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিন প্রার্থী

  • Update Time : ১০:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: আসন্ন পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনে বিশ্বনাথে দুই চেয়ারম্যান প্রার্থী ও এক ভাইস-চেয়ারম্যান প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তারা হলেন-স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহর সভাপতি তালুকদার মোঃ ফয়জুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাধারণ সম্পাদক সেবুল মিয়া। দ্বিতীয় ধাপে আগামী ১৮ মার্চ বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিলো আজ বুধবার। শেষ দিনে বিশ্বনাথে চেয়ারম্যান পদে দুইজন ও ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি প্রার্থীরা নিশ্চিত করেছেন। ফলে বিশ্বনাথ উপজেলা নির্বাচনের ভোটের মাঠে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস-চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিদা করবেন। বৃহস্পতিবার তাদের মধ্যে প্রতিক বরাদ্ধ দেয়া হবে। প্রতিক পাওয়ার পরপরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারনা অংশগ্রহন করবেন বলে নির্বাচনে অংশগ্রহনকারী কয়েকজন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী জানিয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিন প্রার্থী

Update Time : ১০:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৯