বিশ্বনাথে নিজ কেন্দ্রে হারলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী!
- Update Time : ০২:১৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজের কেন্দ্রেও হেরেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জবেদুর রহমান। ৬ ভোটে বিএনপির বিদ্রোহী প্রার্থী আবুল হোসেনের কাছে হেরেছেন তিনি। ১০টি কেন্দ্রের মধ্যে নিজ কেন্দ্রসহ ৯টিতেই পরাজয় হয়েছে তার। নৌকার প্রার্থীর এ পরাজয় মেনে নিতে পারছেন না আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ঘিরে সমালোচনার ঝড় তুলেছেন তারা। কেউ প্রশ্ন তুলেছেন প্রার্থীর যোগ্যতা নিয়ে। কেউ বলছেন, দলের অভ্যন্তরীন কোন্দল-গ্রুপিংই এ জন্যে দায়ী।
প্রসঙ্গত সীমানা জটিলতা কাটিয়ে দীর্ঘ ১৭ বছর পর গেল ২৯ অক্টোবর সিলেটের বিশ্বনাথ উপজেলার দঘশর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৪১১৮ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১০৫২৬জন। ধানের শীষ প্রতীকে ৩১৬৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী এমাদ উদ্দিন খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জবেদুর রহমান ‘নৌকা’ প্রতীকে পান ২৭৮১ ভোট।





























