বিশ্বনাথে ধানের শীষের মিছিল নিয়ে জনসভায় যাওয়ার পথে বিএনপি নেতার মৃত্যু
- Update Time : ০৮:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক এক ইউপি চেয়ারম্যান। ঘটনাটি বিশ্বনাথ উপজেলার। সোমবার (০৯ ফেব্রুয়ারি) সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনার শেষ নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। জানা যায়, সভাস্থলের কাছাকাছি যাওয়া মাত্রই সোহেল আহমদ চৌধুরী হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুঠিয়ে পড়লে নেতাকর্মীরা তাকে দক্ষিণ সুরমার নর্থ ইষ্ট মেডিকেলে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ উপজেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিশ্বনাথ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী। তিনি কাপ পিরিচ প্রতীকে নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।




























